আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ ইং, ৮ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ অন্তর হাওলাদারঃ পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে (৫ জুন) প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, এই স্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, অধ্যক্ষ অলক কর্মকার, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ।

ফেসবুকে লাইক দিন