আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২১শে শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে চরপাতা ইউপি উপ নির্বাচনে নৌকার বিজয়

নাজমুল হাসান রাসেল (দৌলতখান): বৃহস্পতিবার (২৫ মে) দৌলতখান উপজেলার ৩ নং চরপাতা ইউপি উপ নির্বাচনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। কেন্দ্র গুলো ঘুরে জানাযায়, ৯ টি কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরুর দিকে ভোটারদের উপচে পড়া ভীড় ছিল লক্ষনীয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ও কিছুটা বেড়ে যায়। দুপুরের পর থেকে কমতে শুরু করে ভোটারের উপস্থিতি। এদিকে দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন হাওলাদার নির্বাচনে আনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী (মোটরসাইকেল) প্রতিক ফরহাদ হোসেন শামীম তিনি কিছু বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ তুললেও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে ভোটারা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিদের পাঠানো সকল কেন্দ্রের প্রাপ্ত তথ্যোর ভিত্তিতে নৌকা প্রতিকের প্রার্থী আঃ হাই- ৭,৫৭১ আনারস-২৯০, হাতপাখা -১৪৫ মোটরসাইকেল -৩৯, চশমা-৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নৌকা প্রতিক নিয়ে আলহাজ্ব আঃ হাই নির্বাচিত। উল্লেখ্য উক্ত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬,০০০ ভোটারের ভিত্তিতে মোট কাষ্টিং ভোট হলো প্রায় ৩২%।

ফেসবুকে লাইক দিন