আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ ইং, ২৭শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী

পিরোজপুর কাউখালীতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ অন্তর হাওলাদারঃ বিশ্ব “মা” দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জপুর কাউখালী উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে কাউখালীতে এক আলোচনা সভা উপজেলা সদর ইউনিয়নের চরবাসরী আবাসন চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট প্রমুখ। মা সমাবেশে প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মা হল আমাদের জীবন গড়ার কারিগর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বলেন, মা হল আমাদের সর্বপ্রথম শিক্ষক। একজন মা যে পরিশ্রম করে তার মূল্য আমরা অনেকই দিতে পারি না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান বলেন, পৃথিবীতে মায়ের তুলনা হয় না। মা নিজে না খেয়েও সন্তানকে তার মুখের খাবার তুলে দেয়। কেবল একজন মা পারে তার সন্তানকে সুশিক্ষিত করতে।

ফেসবুকে লাইক দিন