আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২১শে শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার লালমোহনে ইয়াবা ও গাঁজা সহ ৪জন আটক

এম এ অন্তর হাওলাদারঃ মঙ্গলবার ১৬ মে ভোলা জেলা লালমোহন উপজেলায় পৃথক অভিযানে ৪ শত পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৪ জন কে আটক করেছে লালমোহন পুলিশ। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার থেকে নকিব হোসেন রনি নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনি উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবীরচর গ্রামের নুর আলী মুন্সি বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে। অপরদিকে মঙ্গলবার সকালে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ঝান্টু মিয়া (৪২), মোঃ রিপন (২২) ও মোঃ শাকিল (১৯)। আটক ঝান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মান্নান কমিশনার বাড়ির মোঃ শাহজান মিয়ার ছেলে এবং রিপন ও শাকিল লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজী বাড়ির মোঃ নুরুল ইসলাম দফাদার ও মৃত কালুর ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন