if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } চরফ্যাশনে মামলার জের: সাংবাদিক আদিত্য জাহিদের উপর সন্ত্রাসীদের ফের হামলা — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

চরফ্যাশনে মামলার জের: সাংবাদিক আদিত্য জাহিদের উপর সন্ত্রাসীদের ফের হামলা

ভোলার খবর ডেস্ক: বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা বাজারে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক আদিত্য জাহিদের নিজস্ব চেম্বারে তার ওপর নৃশংসভাবে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে দ্রুত রেফার করেন।-প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ এপ্রিল সাবেক সচিব মেজবাহ উদ্দিনের গণসংযোগের মুহূর্তে তার লোকজনের উপর হামলার ঘটনার পরপর সন্ত্রাসীরা সাংবাদিক জাহিদ ও তার ছেলের উপর একইভাবে হামলা চালায়। সেই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা হয়। মামলার ধরে বুধবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে ফয়সাল, করিম মৃধা, আবির, হুমায়ুন, আবু তাহের, শামীম মনির সহ একদল সশস্ত্র সন্ত্রাসী জাহিদের চেম্বারে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থা দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে জাহিদকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে রাখা হলেও উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তার পরিবার।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্আপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে না পেলেও আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তবে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

;