আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ২৭শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ০৯ (নয়) কেজি গাঁজা সহ আটক ১

 

 

অনলাইন ডেস্ক :

অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে এক মাদক কারবারি কে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ।

অদ্য ২৭ মে ২০২২ তারিখ রাত ০৩.২০ ঘটিকার সময় ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ০১নং ওয়ার্ডস্থ ফেরীঘাট ০১নং পল্টনের উপর হইতে আসামি মোঃ মনির (২১), থানা- দৌলতখান জেলা- ভোলাকে ০৯ (নয়) কেজি গাজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন