আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, ১২ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

কিয়েভের তিনটি শহরে রুশ বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে বোমাবর্ষণ করছে রাশিয়ান বাহিনী। খবর বিবিসির।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান আটকানোর চেষ্টা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও হুঁশিয়ার করে দেন যে, রুশ বাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসাতে বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খারকিভ শহরে আবারও বেসামরিক অবকাঠামোর উপর গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর আসছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন