আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

থৈ থৈ পানি, ৪ ফুট পানিতে ভাসছে মনপুরা।।

আমিনুল ইসলাম শামিম#
বিশেষ প্রতিনিধিঃ-

থৈ থৈ পানি ৪ ফুট পানিতে ভাসছে বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলা। দ্বীপটিতে প্রায় ১লক্ষ ৫০ হাজার মানুষের জনজীবন বৈরী আবহাওয়ার ফলে ঝুঁকিতে রয়েছে। অধিকাংশ ফসলি জমি, সবজি খামার, মৎস খামার, গৃহপালিত পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছেন স্থানীয় কৃষকরা।

এদিকে গভীর সমুদ্রের লঘুচাপের ফলে স্থানীয় জনপথগুলো অধিক জোয়ারে প্লাবিত ও ভারীবর্ষণের ফলে অচল অবস্থা হয়ে জনশূন্যের পথে। বর্তমান কোভিড পরিস্থিতিতে করোনারোগী এবং শিশু, বৃদ্ধ, গর্ভবতী মা প্রসূতি সেবা নিয়ে জনদুর্ভোগের কমতি নেই। এছাড়া মৌসুমী বিভিন্ন রোগ জ্বর সর্দি কাশি, ডায়রিয়া, আমাশয়ের মতো নানা ধরনের রোগ আবির্ভূত হচ্ছে ।

অন্যদিকে করোণা পরিস্থিতিতে জনআতঙ্কে রয়েছে মনপুরার সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণ। কেননা মনপুরা স্বাস্থ্য বিভাগে রয়েছে প্রশ্নবিদ্ধ স্বাস্থ্য সেবা??

বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইউ.পি. চেয়ারম্যান নিজাম উদ্দিন হালাদারের নিকট জানতে চাইলে সাংবাদিকদের জানান, আমি নবনির্বাচিত চেয়ারম্যান হওয়ার পর থেকেই জনগণের সেবায় নিয়োজিত রয়েছি। আমি ইতোমধ্যেই হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বেড়ীবাধ ও স্লুইজগেইটগুলো পরিদর্শন করেছি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি।

বিষয়টি নিয়ে উপজেলার নির্বাহী অফিসার জানান, ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ইতোমধ্যেই আমি স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগনকে তাদের ইউনিয়ন পরিদর্শনের জন্য নির্দেশনা প্রদান করেছি।

ফেসবুকে লাইক দিন