আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ২৭শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।

সেলিম খান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে ২৭ (জুন) সন্ধায় অনুষ্ঠিত হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না সভাপতিত্বে রেজাউলুজ্জামান লিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জনো নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে বলেন, সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলা প্রতিস্থাপিত উন্নয়নের অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ শক্তিশালী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলে নেতাদেরকে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার এসময় আরো উপস্থিত ছিলেন, নিশান,জনি, ইকবাল,আরিফ,মুইন,বাবলু,শাওন প্রমূখ

ফেসবুকে লাইক দিন