বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ, হারুন অর রশিদের মা ইন্তেকাল করেছেন

ভোলা প্রতিনিধি: বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের মা কোহিনূর বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ.. রাজিউন। কোহিনূর বেগম নভেম্বর মাসে আমেরিকায় ছেলে বাসায় বেরাতে যান। সেখানেই ঘুমে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কলেজের শিক্ষক, পরিচালনা পর্যদ শোক জানায়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে অধ্যক্ষ হারুন অর রশিদের মা’র মৃত্যুতে শোক জানান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, কলেজ গভর্নিং বডি এবং ইলিশা ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারুল ইসলাম।
