আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৬ ইং, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বামনায় প্রান্তিক কৃষকেদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১০ বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চীফ হুইপের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান এবং বামনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক, সালাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বোরো পরবর্তী সময়ে কোনো জমি যেন অনাবাদী না থাকে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, সেজন্য সরকার এই ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একই জমিতে তিন ফসল চাষ নিশ্চিত করে জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করাই মূল লক্ষ্য। কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ শেষে সঠিক নিয়মে চাষাবাদের পরামর্শও প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন