আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ইএসডিও’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ মহিউদ্দিন মহিন: ১৯৮৮ সালের ৩ এপ্রিল ভয়াবহ বন্যার সময় ঠাকুরগাঁওয়ের একদল তরুণ উন্নয়নকর্মীর উদ্যোগে আর্তমানবতার সেবায় যাত্রা শুরু করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাদেশের ৫৬টি জেলায় ৫৩৭টি অফিসের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইএসডিও’র অগ্রযাত্রার আটত্রিশ বছর পূর্তি উপলক্ষে “সুস্থ পরিবেশ—সম্পদের সর্বোচ্চ সদব্যবহার—কার্যকর সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ইএসডিও-এএলপি, ভোলা প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংস্থার সকল উন্নয়নকর্মী। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, সুস্থ পরিবেশ গড়ে তোলা এবং সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের মধ্যেও এ কর্মসূচি ইতিবাচক সাড়া ফেলেছে। তারা পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন