আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোঃ শামীম আহমেদ, পার্টনার প্রকল্প বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজউদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য সংরক্ষণ) খামারবাড়ি ভোলা কৃষিবিদ মোঃ বাহাউদ্দীন,
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জুয়েল রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সাংবাদিক মনিরুজ্জামান মনির, সাংবাদিক ইকবাল হোসেন নয়ন,সাংবাদিক মহিউদ্দিন আজিম,সাংবাদিক আরিফ পন্ডিত সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
উপজেলার দেউলা গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো উপায়ে আমরা চাষাবাদ করে লাভবান হবো।

ফেসবুকে লাইক দিন