আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

মোঃ রাজিউর রহমান।

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

দিনের সূচনা হয় সকাল ৮:৩০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে প্রভাষক হাকীম মোতাসিম বিল্লাহ, হাকীম মনির হোসেন, হাকীম আবুল কাশেম, হাকীম মোঃ মহিউদ্দিন, হাকীম মোঃ আনোয়ার হোসেন এবং হাকীম মারজান বেগম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধাভরে বীর শহীদদের স্মরণ করেন।

এরপর সকাল ৯:০০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অসামান্য অবদান তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে সকাল ১০:০০ টায় কলেজের বহিঃবিভাগে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন অধ্যক্ষ মহোদয়। এ সেবামূলক কার্যক্রমে কলেজের সম্মানিত প্রভাষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত এ সকল কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন