আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত: দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

মোঃ মহিউদ্দিন: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ইউনিসেফের সহযোগিতায় স্কুল বহির্ভূত কিশোর-কিশোরী, যুব নারী ও পুরুষদের বাজারমুখী পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ভোলার গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইএসডিওর সহকারী মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. রনি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইএসডিও এএলপি–এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আরিফুজ্জামান বলেন,“দেশে এখন দরকার টেকসই উন্নয়ন ও দক্ষ জনশক্তি। যে কিশোর-কিশোরী ও যুবরা প্রচলিত শিক্ষা থেকে ঝরে পড়ে, তাদের হাতে দক্ষতা তুলে দিয়ে চাকরির সুযোগ সৃষ্টি করে ইএসডিও অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। যে কাজ সরকার করতে চায়, ইএসডিও তা আমাদের অংশীদার হিসেবে বাস্তবায়ন করছে।”
তিনি ইএসডিওর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী বক্তব্যে জিনাত আরা বিশ্বাস জানান—
ইএসডিওর বাস্তবায়নে ও ইউনিসেফের সহায়তায় ALP প্রকল্প ভোলা সহ মোট ৪টি জেলায় চলছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া ১৫–২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে প্রকল্পটি।
ভোলা জেলায় মোট ১,৬১৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, এরমধ্যে চাকরি ও ব্যবসায় যুক্ত হয়েছেন ১,৩০১ জন। ইএসডিও সম্পর্কে তিনি আরও জানান— ১৯৮৮ সালে দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে ৫৬টি জেলার ৪২২টি উপজেলায় কাজ করছে। তাদের উন্নয়ন কার্যক্রমের সুফল পৌঁছেছে ১.৫ কোটিরও বেশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোকাদ্দেছ আলী, বিসিক উপব্যবস্থাপক (ভা.) এস এম সোহাগ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অধ্যক্ষ টেক্সটাইল ইনস্টিটিউট ভোলা, ইনফরমেশন সার্ভিসেস অফিসার আফনান হকসহ বিভিন্ন দপ্তর প্রধান ও ইএসডিও এএলপি কর্মীরা। অনুষ্ঠানটি ভোলায় ঝরে পড়া যুব সমাজের দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিতে নতুন আশা জাগিয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

ফেসবুকে লাইক দিন