আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ইব্রাহিম খান শাকিল হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী মোঃ মামুন খান (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৭ জানুয়ারি) মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার গবিন্দপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র।
এরআগে গত ৭ আগষ্ট রাত ৮টার দিকে নাচনমহল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় ১৯ আগষ্ট ঝালকাঠির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। শুনানী শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহনের নির্দেশ প্রদান করেন। গত ২৪ আগষ্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামীরা পলাতক ছিল। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার উপ-পরির্দশক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় গবিন্দপুর গ্রামে তার বসতঘর থেকে আসামী মামুন খানকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেফতারকৃত মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন