আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ ইং, ১০ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

করোনা শনাক্ত বিশ্বজুড়ে কমলেও বেড়েছে মৃত্যু।

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৩৪ হাজার ৩৭৯ জন। তবে একদিনের ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যা। পুরো বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৯ জন। বিশ্বজুড়ে আরও কমেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৯ হাজার ৩৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ১২৩ জনের। এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬১৫ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬০ হাজার ২০০ জনে।

ফেসবুকে লাইক দিন