আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মহিউদ্দিন: ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এর সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম।
২৫-১১-২০২৫ ইং তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায়, এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা শাখার একটি টিম ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডে এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুল জলিল খোকন (৩৮), পিতা—আব্দুর রফ, মাতা—মনোয়ারা বেগম, সাং—উত্তর দিঘলী, ৪নং ওয়ার্ড, থানা ও জেলা—ভোলা; তাকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। ভোলা জেলা পুলিশ মাদকদ্রব্য নির্মূলে তাদের অব্যাহত অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন