আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় নোমানী হুজুর হত্যা মামলার রহস্য উদঘাটন: নিজ ছেলেই খুনের আসামী

মোঃ মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ৯নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত আমিনুল হক ওরফে নোমানী হুজুর (৪৩) কে তারই আপন বড় ছেলে হত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত্রি অনুমান ৯টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ভোলা সদর থানা পুলিশ সংবাদ পায় যে, অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোমানী হুজুর গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখঃ ০৭/০৯/২০২৫ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)। মামলা দায়েরের পর ভোলা সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর নিহতের বড় ছেলে মোঃ রেদেয়ানুল হক (১৭) কে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অকপটে তার পিতাকে হত্যার কথা স্বীকার করে। তার দেখানো মতে ভিকটিমের বাড়ির পেছনের খালপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলা’র নিকট তদন্তাধীন রয়েছে। পরিবারের সদস্যের হাতে পিতার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের ছাপ বিরাজ করছে।

ফেসবুকে লাইক দিন