আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

দু’দিন পর খালে মিলল নিখোঁজ শিশু মিনহাজের মরদেহ: পরিবারে শোক

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিনে দুই দিন আগে নিখোঁজ হওয়া চার বছরের শিশু মিনহাজের মরদেহ আজ সকালে বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি খালে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবার ও থানায় খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
মিনহাজ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলাম সেন্টুর পুত্র। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার থেকে মিনহাজ নিখোঁজ ছিল।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে দুদিন পর আজ সকালে বাড়ির পাশের খালে তার মরদেহ ভেসে ওঠে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, শিশু মিনহাজের লাশ উদ্ধারের ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যেহেতু শিশুটি দুদিন আগে নিখোঁজ হয়েছিল এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন