তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্যাপক নৈরাজ্য করতে পারে এমন সংবাদের তজুমদ্দিন থানা পুলিশ বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে তজুমদ্দিন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন ও বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ তানজিল।
জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে তজুমদ্দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।