if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; }
"পে- স্কেলের বৈঠক "
//মো: আশরাফুল আলম //
আজকে বৈঠক, কালকে বৈঠক,
পরশু আবার বসবে,
নতুন পে স্কেলের হিসেবনিকেশ
বলুন তো কে কষবে?
অবশেষে বৈঠক, পরবর্তী বৈঠক,
চলছে কেবলই আলোচনা,
আশার বাণী শোনায় তারা,
আদৌ কি তা হবে জানা?
সর্বোপরি বৈঠক, সর্বশেষ বৈঠক,
পরিশেষে শুধু মিটিং,
দিন কেটে যায়, মাস কেটে যায়,
চলছে কেবলই ওয়েটিং!
টালবাহানার নেইকো শেষ,
ফাইল শুধু ঘোরে,
চাকরিজীবীর পকেট ফাঁকা
মরছে তারা পুড়ে।
বৈঠক শেষে আসবে কবে
আসল সুসংবাদ?
নাকি শুধুই টেবিল টক
এভাবে কাটবে কত দিন আর রাত?