মোঃ মহিউদ্দিন: ভোলার প্রিয় মুখ, প্রবীণ সাংবাদিক এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. হাবিবুর রহমান কাকার শারীরিক অবস্থার সাম্প্রতিক অবনতি আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। গতরাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।
দীর্ঘ কয়েক দশক ধরে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে তিনি যে নিরলসভাবে কাজ করে গেছেন, তা ভোলার গণমাধ্যম ও জনসাধারণের কাছে এক উজ্জ্বল উদাহরণ। তাঁর হাত ধরে অসংখ্য সংবাদকর্মী পথ চলার প্রেরণা পেয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করি—
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ পাক তাঁর সব কষ্ট দূর করে পূর্ণ আরোগ্য দান করুন—আমিন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। আসুন, আমরা সবাই মিলে এই নিবেদিতপ্রাণ মানুষের জন্য দোয়া করি।