মোঃ মহিউদ্দিন: ভোলা সদর উপজেলার গুলিগ্রামে ৬ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় গ্রাম ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন প্রভাষক ড. মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ টি এম. আজিমুজ্জামান, সহকারি প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা।
মোঃ হারুন অর রশিদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আইসিবিসি প্রকল্প, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ভোলা। মোঃ পিকুল হোসেন, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট অফিসার, ভোলা সদর। মোঃ ফয়সাল ইকবাল মুত্তাকী, অর্থ ও প্রশাসনিক কো-অর্ডিনেটর, ভোলা।
মোঃ সাকিব, চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজার। তানজিলা লিয়া, শিশু যত্নকারী , গুলিগ্রাম, ধনিয়া, ভোলা সদর। বক্তারা বলেন, শিশুর মানসিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য প্রারম্ভিক বয়সে সঠিক যত্ন ও শিক্ষা অত্যন্ত জরুরি। এজন্য পরিবার ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সমাজভিত্তিক উদ্যোগ জোরদার করতে হবে। সভায় শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার শিক্ষা সুবিধা প্রদানের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।