আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ ইং, ১২ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

ইসলামিক ফাউন্ডেশন ভোলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ মহিউদ্দিন: পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার নিজস্ব মিলনায়তনে (৩য় তলায়) ক্বিরাত, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার ০৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন কোমলমতি শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এম. মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুধাবন করে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ জানান। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জনাব খোন্দকার দেলোয়ার হোসেন, মাষ্টার ট্রেইনার জনাব মুফতি রিয়াজ উদ্দিন, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ও জনাব মুহাঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মেহেদী হাসান। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন