আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ ইং, ৭ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

বোরহানউদ্দিনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

​মোঃ ইকবাল হোসেন: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বোরহানউদ্দিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান যেমন কেক কাটা থেকে বিরত থেকেছেন বিএনপির নেতাকর্মীরা।
​উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ-সভাপতি শহিদুল আলম নাসিম কাজী এবং সদস্য সচিব আজম কাজী। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাহফিলে উপস্থিত ছিলেন। ​উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। ফেনীর ফুলগাজীতে পৈতৃক নিবাস হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। ​১৯৯১ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি মোট তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভ করলে তিনি তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।

ফেসবুকে লাইক দিন