আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ ইং, ২৫শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

জেলায় পঞ্চম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ) লালমোহন ভোলা: ফের পঞ্চম বারের মত ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মো: সিরাজুল ইসলাম।
(বৃহস্পতিবার ১৪ আগষ্ট) সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো: শরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় জুলাই মাসে ভোলা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
এর আগেও তিনি একটানা চতুর্থ বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মাঝখানে দুই মাসের মাথায় আবারও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ওসি সিরাজুল ইসলাম। ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সিরাজুল ইসলামকে। লালমোহর থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা খুবই আনন্দের,স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতি’ই আমি পেয়েছি। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমি ভোলা জেলা পুলিশ সুপার মো: শরিফুল হক মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকারসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন