মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলা খাদ্য বিভাগের বোরহানউদ্দিন পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কার্যালয়ের মিলনায়তনে সোমবার সকাল ১১:৩০ টায় ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্তক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা উপ-খাদ্য নিয়ন্তক মোঃ রাসেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা পরিসংখ্যান অফিসার ননী গোপাল, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
এতে পৌর শহরের ৬ টি পয়েন্টে ৬ জন ডিলার নিয়োগের জন্য মোট ১৬ টি আবেদন পড়ে। এরমধ্যে ৬ টি আবেদন বাতিল হয়ে যায় বাকি ১০ জনের মধ্য থেকে প্রতি পয়েন্টে ১ জন করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত হাওলাদার মার্কেট একের অধিক আবেদন না থাকায়, আবিদ ইবনে নজরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া পশ্চিম বাজার সংলগ্ন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মুজাহিদ হোসেন নাঈম নির্বাচিত হয়।
নির্বাচিতরা হলেন, উপজেলা সংলগ্ন মোঃ বাবুল পালোয়ান, থানার মোড় আমতলা সংলগ্ন মোঃ কামাল হোসেন , হাওলাদার মার্কেট সংলগ্ন আবিদ ইবনে নজরুল, পুর্ব বাজার সংলগ্ন মোঃ জুয়েল, পশ্চিম বাজার সংলগ্ন মুজাহিদ হোসেন নাঈম। এছাড়া পৌরভবন সংলগ্ন ২ টি আবেদন পরলে। ২ টি আবেদনে ত্রুটি থাকায় আবেদন বাতিল হওয়ায় পুনরায় আবেদন নিয়ে লটারি কটার সিদ্ধান্ত নেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন, ৫ আগষ্টের পর খাদ্য মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী ওপেন লটারির আয়োজন করা হয়। আমরা উন্মুক্ত পরিবেশে বোরহানউদ্দিন পৌরসভার ওএমএস ডিলারের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে লটারি করে নতুন ডিলার বাঁচাই করেছি।