আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, ১২ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়া কটুক্তির প্রতিবাদে; বামনায় বিক্ষোভ মিছিল

মোঃ শাকিল আহমেদ বামনা (বরগুনা) প্রতিনিধি: ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে নগরীর খানজাহানআলী থানার ফুলবাড়িগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ৪ অক্টোবর শুক্রবার জুম’আর নামাজ বাদ বামনা সদর জামে মসজিদের মুসুল্লীসহ এলাকার সাধারন জনগন ও ছাত্র জনতা ভারতে ইসলাম ও হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়া কটুক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর জামে মসজিদের সামনে আলোচনা সভা করা হয়। সভায় প্রতিবাদ মূলক বক্তব্যে রাখেন বামনা উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক মোঃ আজমল খান, রাজ্জাকিয়া মাদ্রসার পরিচালক মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
বক্তারা বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। প্রায়ই ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলমানদের অবমাননা করে কথা বলে আসছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
পৃথিবীর সকল মুসলমানদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং প্রতিবাদ করে। এছাড়াও বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক।

ফেসবুকে লাইক দিন