if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } রাসেল আহমেদ মিয়ার পক্ষ থেকে বোরহানউদ্দিনে পানি ও খাবার স্যালাইন বিতরণ — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

রাসেল আহমেদ মিয়ার পক্ষ থেকে বোরহানউদ্দিনে পানি ও খাবার স্যালাইন বিতরণ

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে বোরহানউদ্দিন থানার মোড়ে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতিকের প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়ার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
শুক্রবার ৩ মে দুপুরে বোরহানউদ্দিন থানা,ইউনিয়ন ও ওয়ার্ড সাখার বিভিন্ন স্তরের নেতা কর্মী গন উপস্থিত থেকে পানি ও স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহম্মেদ মিয়া বলেন, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে অনেক মানুষ হিটস্ট্রোক করছেন, মানুষ যাতে হিটস্ট্রোক না করেন সেই লক্ষে তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি। পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করছি।

ফেসবুকে লাইক দিন

;