if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ঝালকাঠির নলছিটিতে ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আলোচনায় ব্যবসায়ী — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির নলছিটিতে ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আলোচনায় ব্যবসায়ী

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধিঃ কম দামে গরুর মাংস বিক্রির খবর শুনে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন সাইদুল ইসলামের দোকানে।
ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতি শুক্রবার প্রতি কেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায় এসেছেন সাইদুল ইসলাম নামের এক ব্যবসায়ী। আজ শুক্রবার উপজেলার মানপাশা বাজারে এই দামে তিনি গরুর মাংস বিক্রি করেছেন। কম দামে গরুর মাংস বিক্রির খবর শুনে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন সাইদুল ইসলামের দোকানে। ক্রেতাদের একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। তাঁরা জনপ্রতি আধা কেজি থেকে দুই কেজি পর্যন্ত মাংস কিনতে পারছেন।উপজেলার ফয়রা এলাকার কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, “যেখানে সবাই ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন, সেখানে সাইদুল ভাই আমাদের ৫৮০ টাকা কেজি দরে মাংস দিচ্ছেন। আমরা বাজারের চেয়ে ১৭০ টাকা কমে মাংস নিতে পারছি।”
নলছিটি পৌর শহর থেকে আসা ব্যবসায়ী শাহাদাত আলম ফকির বলেন, ‘রমজান মাসে কম দামে মাংস বিক্রি করায় তাঁকে সাধুবাদ জানাই। প্রত্যেক মানুষের নিজ নিজ জায়গায় থেকে রমজান মাসে সহানুভূতিশীল হওয়া উচিত।’ লাভের আশায় মাংস বিক্রি করছেন না জানিয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, ‘এতে যদি নিম্ন আয়ের মানুষের কিছুটা উপকার হয়, তাতেই আমরা খুশি। রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করব।’

ফেসবুকে লাইক দিন

;