আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ ইং, ১৬ই রমযান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চার (৪) ব্যবসায়ীর জরিমানা

ভোলার খবর ডেস্ক :

মনপুরায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে পিয়াসা কসমেটিক্স ৫ হাজার টাকা, মুদি ব্যবসায়ী হোসেন ৫ হাজার টাকা, ফল ব্যবসায়ী ১ হাজার টাকা ও ছালাউদ্দিন কনফেকশনারীকে ১ হাজার টাকাসহ ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলা হাজীরহাট বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন